29 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় দেয়া সাধ্যাতীত-পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নতুন করে আশ্রয় দেয়া সাধ্যাতীত-পররাষ্ট্র উপদেষ্টা


বিএনএ, ঢাকা:  পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন,  রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশ আশ্রয় দেবে না।এটা সাধ্যের অতীত হয়েছে। ‘আমার কাছে তথ্য আছে, ইতোমধ্যে  আট হাজারের মতো রোহিঙ্গা ঢুকে গেছে।

মঙ্গলবার(৩সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

মো. তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের নিয়ে আসলে আগামী দু-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কীভাবে ঠেকানো যায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।’

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কারণ, তারা সাধারণ ভিসা প্রার্থীদের কোনো বাধা প্রদান করছে না। একটি বিশেষ শ্রেণির ক্ষেত্রে, তাদের আইনানুযায়ী করছে, এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।’

বিএনএ, এসজিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি