29 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আরও ২৫৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ২৫৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


বিএনএ, ঢাকা : রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে  ২৪ ঘণ্টায় আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব কথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,  ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ১৩৭ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১০৩ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া  চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮০ জন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৩ জন ও ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত