28 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » ট্রেনের টিকিট পেতে তৃতীয় দিনেও ভিড়

ট্রেনের টিকিট পেতে তৃতীয় দিনেও ভিড়

কমলাপুর

বিএনএ ডেস্ক, ঢাকা: কমলাপুর রেলওয়ে স্টেশনে কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও উপচেপড়া ভিড় দেখা গেছে। রোববার (৩ জুলাই) সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়।

টিকিটের জন্য অনেকেই একদিন আগে থেকে লাইনে দাঁড়িয়েছেন। টিকিট পেতে দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে তাদের। কেউ কেউ টিকিট বিক্রির প্রথম দিন থেকে লাইনে দাড়িয়েও টিকিট পাননি। অনেকেই আবার ৩৫ ঘণ্টা ধরে লাইনেই আছেন।

টিকিটপ্রত্যাশী কাশেম জানান, টিকিটের জন্য শনিবার সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছি। কখন টিকিট পাব জানি না। দাঁড়িয়ে বা বসেও সময় পার হয় না। তাই তাস খেলছি।

এমন অবস্থায় শুধু কাশেমেরই নয়, অধিকাংশ টিকিটপ্রত্যাশী পত্রিকা, বই, নোট খাতা পড়ে ও তাস খেলে সময় পার করছেন।

উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হবে ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত