22 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার

মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কালু গ্রেপ্তার

মিতু

বিএনএ ডেস্ক: সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে অংশ নেওয়া চার্জশিটভুক্ত আসামি কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে কালুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সেখানে ছদ্মবেশে ছিলেন কালু। কিলিং মিশনে অংশ নেওয়া আরেক আসামি মুসার সঙ্গে ছিলেন তিনি। মোটরসাইকেল থেকে মিতুকে লক্ষ্য করে গুলি করেছিল সে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব মিল্কি বলেন, আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আট বছর আগে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরদিন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন।

তদন্ত শেষে পিবিআই ২০২১ সালের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। একই দিন বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় বাবুলসহ আটজনকে আসামি করা হয়। সেই মামলায় গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। সাতজন আসামির মধ্যে দুজন পলাতক, একজন জামিনে আর চারজন কারাগারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!