28 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জিততে পারলো না দিল্লি

জিততে পারলো না দিল্লি


বিএনএ,ক্রীড়া ডেস্ক :মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ের পরও জিততে পারলো না দিল্লি।  দুই ওভারে মাত্র ১০ রান খরচায় নেন তিনটি উইকেট। বিশেষ করে ইনিংসের শেষ ওভারে মাত্র তিন রানে ২ উইকেট তুলে নেন মোস্তাফিজ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করে গুজরাট। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের বেশি করতে পারেনি দিল্লি। যার ফলে টানা দ্বিতীয় জয় পেয়েছে গুজরাট।

১৭২ রানের লক্ষ্যে দিল্লির পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেছেন দলের অধিনায়ক রিশাভ পান্ত। এছাড়া ললিত যাদব ২৫, রভম্যান পাওয়েল ২০, মানদ্বীপ সিং ১৮ রান করলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে মিলেছে ১৪ রানের পরাজয়।

গুজরাটের পক্ষে ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। এছাড়া মোহাম্মদ শামির শিকার দুই উইকেট।

এর আগে গুজরাট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথম ওভারেই মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি