18 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় কৃষি জমির টপসয়েল কাটায় অর্থদণ্ড

আনোয়ারায় কৃষি জমির টপসয়েল কাটায় অর্থদণ্ড

আনোয়ারায় কৃষি জমির টপসয়েল কাটায় অর্থদণ্ড

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষি জমির টপসয়েল কাটায় আবদুল মন্নান নামে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার সময় বরুমছড়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন। এসময় মাটি কাটার সাথে জড়িত একটি ট্রাক ও একটি এক্সেভেটর জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডিত ব্যক্তি হলেন বরুমছড়া এলাকার আব্দুস ছমাদের ছেলে আবদুল মন্নান।

জানা যায়, গত ১মাস ধরে উপজেলার বরুমছড়া ও বটতলী এলকায় রাত হলেই চলছে মাটি কাটার হিড়িক। আর এসব মাটি যাচ্ছে মোহছেন আউলিয়া ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, কৃষি জমির টপসয়েল কাটা নিষিদ্ধ। গতকাল রাতে বরুমছড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী