25 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

হাজারীবাগে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের


বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগে ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৫৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে স্বপন জানান, আমার বাবা সিএনজি অটোরিকশা চালাতেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগের আল আরাফাহ ব্যাংকের সামনে একটি ট্রাক আমার বাবার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাজারীবাগের গজমহল এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন আবু হোসেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল,ওজি

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর