28 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা


বিএনএ, যশোর : যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ইতোমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ