15 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৬
Bnanews24.com
Home » হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

হাদি হত্যার বিচারের দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি


বিএনএ, ঢাকা: শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন।

শুক্রবার (২ জনুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের জানান, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন তারা। একই সঙ্গে ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবিও তোলেন তারা। অন্যথায় চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারি হয়। এর পর ।ভোরকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।  এভারকেয়ার হাসপাতাল থেকে  গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ