26 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামে সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত


বিএনএ, চট্টগ্রাম: দায়িত্ব পালন শেষে থানায় ফেরার পথে সিটি কর্পোরেশনের ড্রাম ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)। তিনি ক্সবাজারের চকরিয়া উপজেলার বুড়ি পুকুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনের ছেলে।

নয়ন সিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরের কদমতলী আর্টমাচ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইনের রিজার্ভ ব্যারাক থেকে মোটরসাইকেলে করে কোতোয়ালি থানার উদ্দেশ্যে রওনা হন নয়ন। কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএ/শাম্মী

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ