বিএনএ, ঢাকা: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্যচুক্তি কোনো নতুন উদ্যোগ নয় বরং এটি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে । মঙ্গলবার(৫ মে) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির সূচনা বর্তমান সরকারের সময়ে হয়নি। এটি রাষ্ট্রের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে চলমান রয়েছে। রাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত সিদ্ধান্তে বাতিল করার বিষয় নয়।”
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্কের প্রভাব মোকাবিলায় ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পারস্পরিক শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) চুক্তি স্বাক্ষরিত হয়।
বিএনএ/ওজি
![]()

