28 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » পোস্টাল ভোটের নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার ছাড়াল

পোস্টাল ভোটের নিবন্ধন ১২ লাখ ১৯ হাজার ছাড়াল


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন। এর মধ্যে ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন বাংলাদেশ থেকে এবং বাকিরা অন্যান্য দেশ থেকে নিবন্ধন করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

যার মধ্যে ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ