বিএনএ, ঢাকা: আজ শনিবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জে। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।
এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসজুড়ে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
বিএনএ/ ওজি
![]()
