20 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নাসিক মেয়র প্রার্থী তৈমুরকে চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অব্যাহতি

নাসিক মেয়র প্রার্থী তৈমুরকে চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অব্যাহতি

নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী তৈমুরকে চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অব্যাহতি

বিএনএ,  নারায়ণগঞ্জ : আহ্বায়কের পদ থেকে অব্যাহতির পর এবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অব্যাহত দেয়া হয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে। সোমবার (৩ জানুয়ারি)  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, নির্দেশিত হয়ে জানাচ্ছি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যপদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন। তবে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মত বিশ্লেষকদের।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী