28 C
আবহাওয়া
২:২৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ৩২ রানে অলআউট বাংলাদেশ নারী দল

৩২ রানে অলআউট বাংলাদেশ নারী দল

৩২ রানে অলআউট বাংলাদেশ নারী দল

বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে নিজেদের ইতিহাসে দ্বিতীয় কম মাত্র ৩২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক দলের ১৬৪ রানের জবাবে ব্যাটারদের চরম ব্যর্থতায় ম্যাচটি ১৩২ রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ। নিজেদের টি-২০ ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হলো বাংলাদেশ।

শুক্রবার ক্রাইস্টচার্চে ২০ ওভারে নিউ জিল্যান্ড তোলে ৩ উইকেটে ১৬৪ রান। বাংলাদেশ রান তাড়ায় অলআউট হয় স্রেফ ৩২ রানেই।

টি-টোয়েন্টিতে এত চেয়ে কম রানের ইনিংস একটিই আছে বাংলাদেশের। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে কক্সবাজারে অলআউট হয়েছিল তারা ৩০ রানে।

১৩২ রানের হার অবশ্য অনায়াসেই এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। ২০২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের হার ছিল আগের রেকর্ড।

ব্যাট হাতে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে অধিনায়ক সোফিয়া ডিভাইন সর্বোচ্চ ৪৫ রান করেন।

বাংলাদেশের জাহানারা আলম-নাহিদা আকতার ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৬৫ রানের জবাবে নিউজিল্যান্ডের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে বাংলাদেশের ব্যাটাররা। ১৪ দশমিক ৫ ওভার ব্যাট করে ৩২ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের কোন ব্যাটাররাই দু’অংকের কোটা পার করতে পারেনি। সর্বোচ্চ ৬ রান করেন রিতু মনি ও মি. এক্সট্রা। ৫ রান করে করেন ফারজানা হক ও ফাহিমা খাতুন। নিউজিল্যান্ডের পেসার লিয়া তাহুহু ৬ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড : ২০ ওভারে ১৬৪/৩ (ডিভাইন ৪৫, বেটস ৪১, অ্যামিলিয়া কার ২৭, গ্রিন ৩৬*, তাহুহু ১৩* ; জাহানারা ৪-০-২৬-১, সালমা ৩-০-২৯-০, নাহিদা ৩-০-২৫-১, মেঘলা ৩-০-২৫-০, রিতু মনি ৪-০-২৮-১, ফাহিমা ১-০-১০-০, রুমানা ২-০-২০-০)।

বাংলাদেশ: ১৪.৫ ওভারে ৩২ (মুর্শিদা ৩, দিলারা ২, নিগার ০, ফারজানা ৫, রুমানা ০, রিতু ৬, ফাহিমা ৫, সালমা ২, নাহিদা ২, মেঘলা ১*, জাহানারা ০; জোনাস ২.৫-১-২-২, জেস কার ২-০-৪-০, জেনসেন ৩-০-৮-৩, তাহুহু ৪-০-৬-৪, ডিভাইন ১-০-৫-০, অ্যামিলিয়া কার ২-০-৫-১)।

ফল: নিউ জিল্যান্ড ১৩২ রানে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে।

প্লেয়ার অব দা ম্যাচ: লিয়া তাহুহু।

১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আগামী ৪ ডিসেম্বর ডানেডিনে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ খেলতে নামবে বাংলাদেশের নারীরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি