27 C
আবহাওয়া
৬:৫৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প

বিএনএ, ঢাকা: রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুসারে, ৬টা ৪৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে দেশের বিভিন্ন স্থান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের উপত্তিস্থল ভারতের আসামের গোয়ালপাড়া থেকে ২৪ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান ও চীনেও এ কম্পন অনুভূত হয়েছে।

সেপ্টেম্বর মাসে দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে একটি ভূমিকম্প হয় ১৭ সেপ্টেম্বর, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় ১৩০ বছর বড় কোনো ভূমিকম্প হয়নি।

বাংলাদেশে কয়েকটি বড় ফল্টলাইন রয়েছে। সেগুলোর মধ্যে আছে ডাউকি ফল্ট, মধুরপুর ফল্ট ও টেকটনিক প্লেট বাউন্ডারি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩