29 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ, বান্দরবান : বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে সাহাব উদ্দিন (৪৫) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে লামার মিরিঞ্জা পাহাড়ে বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের কাজ পরিদর্শনের সময় তার মৃত্যু হয়।

নিহত সাহাব উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের নারারকুল গ্রামের প্রয়াত মো. ইসলামের ছেলে।

লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. সাজ্জাদ সিদ্দিক বলেন, নতুন সম্প্রসারিত বিদ্যুৎ লাইনের কাজ দেখতে গিয়ে লাইনের টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবচেতন হয়ে পড়ে। পরে চকরিয়া হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী