27.9 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: দেশে আরও ২৪ মৃত্যু

করোনা আপডেট: দেশে আরও ২৪ মৃত্যু

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৫৫ জনে। এ ছাড়া নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৫৮৯ জনের। যা সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন।

শনিবার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃত্যু ও শনাক্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৪১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৮৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৪, রংপুরে ২, খুলনায় ১, বরিশালে ১, ময়মনসিংহে ১ ও সিলেটে ১ জন করে মারা গেছেন। তবে রাজশাহী বিভাগে কারো মৃত্যু হয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি