32 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কর্ণফুলীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কর্ণফুলীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো.বোরহান উদ্দিন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকার হাজি মুন্সি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো.বোরহান উদ্দিন ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, আজ সকালে ভবনে কাজ করার সময় পা ফসকে দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বোরহান।

বেলা সোয়া ১১টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় কর্ণফুলী থানায় ইউডি মামলা হবে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী