29 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ জুন) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা মাতুয়াইলের কাছে পরে থাকতে দেখে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসটি তৎক্ষণাৎ ধরা যায়নি তবে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ৭টার দিকে নিহত মিরাজের চাচতো ভাই মোহাম্মদ নাজমুল ঢাকা মেডিক্যাল কলেজ জরুরি বিভাগের মর্গে এসে তার মরদেহ শনাক্ত করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা