28 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে মা ছেলের মৃত্যু

চট্টগ্রামে বাস-সিএনজি সংঘর্ষে মা ছেলের মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এ সময় নারী ও শিশুসহ আরও তিনজন আহত হন। বৃহস্পতিবার (০১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তা আনোয়ারা থানায় পড়েছে। আমরা মরদেহ আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!