20 C
আবহাওয়া
৩:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, চালক নিহত

কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, চালক নিহত

কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, চালক নিহত

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে গোলাম মোহাম্মদ (৩২) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) সকাল ৯টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের সিদ্দিক হাজীর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান এ তথ্য জানান। নিহত গোলাম মোহাম্মদ কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ জমিরের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটের বেড়িবাঁধ দিয়ে সিদ্দিক হাজীর পাড়ায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়িবাঁধের পাশে একটি খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে চালক ও হেলপার।

পরে স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পথে গোলাম মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার ইয়াসিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

ওসি বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী