23 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » কৈলাশটিলা-৭ নম্বর কূপ থেকে প্রতিদিন উঠবে ২ কোটি ঘনফুট গ্যাস

কৈলাশটিলা-৭ নম্বর কূপ থেকে প্রতিদিন উঠবে ২ কোটি ঘনফুট গ্যাস


বিএনএ, ঢাকা : সিলেটের কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে আগামী ১০ মে’র মধ্যে প্রতিদিন ১৭ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সোমবার (২ মে) সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, কৈলাশটিলা ফিল্ডের লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট। পর্যায়ক্রমে অবশিষ্ট এ গ্যাস বিভিন্ন কূপের মাধ্যমে উৎপাদন করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রসঙ্গে বলেন, গ্যাসের অনুসন্ধান কার্যক্রমের পদ্ধতি ও পরিধি বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৯ আগস্ট বিদেশি শেল অয়েল কোম্পানি’র কাছ থেকে মাত্র সাড়ে চার মিলিয়ন পাউন্ড স্টার্লিং মূল্যে যে ৫টি গ্যাস ফিল্ড ক্রয় করেছিলেন তার একটি এই কৈলাশটিলা গ্যাস ফিল্ড । বঙ্গবন্ধুর দূরদর্শিতা এভাবে আজও আমাদের জ্বালানি নিরাপত্তাকে সুসংহত করছে।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লক্ষ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স