23 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » জয়ের দেখা পেল চেন্নাই

জয়ের দেখা পেল চেন্নাই

জয়ের দেখা পেল চেন্নাই

বিএনএ,ক্রীড়াডেস্ক :মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বে ফিরেই জয় এনে দিল চেন্নাই সুপার কিংসকে। রবীন্দ্র জাদেজার অধীনে ৮ ম্যাচে মাত্র ২ জয় পাওয়া দলটি রোববার (১ মে) সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়ে জয়ে ফিরল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৪৬তম ম্যাচে পুনের মহারাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের ৯৯ রানের হার না মানা ইনিংসে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই। জবাবে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় হায়দরাবাদ। তবে শেষদিকে ভালো রান তুলতে না পেরে ১৮৯ রানেই থামতে হয় তাদের।

আইপিএলের চারে থাকা দলকে হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন ধোনিরা। তাঁদের নয় ম্যাচে মাত্র ছয় পয়েন্ট, প্লে অফ নিশ্চিত করতে হলে বাকি ম্যাচেও তাদের এই খেলা খেলতে হবে।
এদিকে, সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিলেন মাহি। এই মুহূর্তে ধোনির বয়স ৪০ বছর ২৯৮ দিন। এর আগে এই রেকর্ড ছিল সৌরভের দখলে। ৩৯ বছর ৩১৬ দিনে সৌরভ পুণের এই স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সৌরভকে ছাপিয়ে গেলেন ক্যাপ্টেন কুল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স