20 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের ৫’শ ডোজ নষ্ট করায় ফার্মাসিস্ট আটক

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের ৫’শ ডোজ নষ্ট করায় ফার্মাসিস্ট আটক


বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে করোনা ভ্যাকসিনের ৫০০ ডোজ নষ্ট করায় এক লাইসেন্সধারী ফার্মাসিস্টকে আটক করেছে সে দেশের পুলিশ। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তাকে ওজৌকী কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এঘটনায় স্টিভেন ব্র্যান্ডেনবার্গ (৪৬) নামের ওই ফার্মাসিস্টকে বরখাস্ত করা হয়েছে। তারা বিশ্বাস করেন এই ভ্যাকসিনই এই মহামারি থেকে বেরিয়ে আসার পথ। মেডিকেল সেন্টার বুধবার বলেছে, ওই ব্যক্তির এই কাজের জন্য ৫০০ জনেরও বেশি মানুষের ভ্যাকসিন পেতে দেরি হবে। আর এতে তারা হতাশ।

অন্যদিকে পুলিশের এক সূত্র জানিয়েছে, নষ্ট হওয়া ভ্যাকসিন ডোজগুলির মূল্য ৮ হাজার ডলার থেকে ১১ হাজার ডলার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী