29 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » যৌতুক মামলায় ফাঁসলেন ইমন

যৌতুক মামলায় ফাঁসলেন ইমন

ইমন

বিনোদন ডেস্ক: স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে ফাঁসলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি স্ত্রীর করা মামলায় ইমনকে অভিযুক্ত করে ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক তাহমিনা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মামলাটি প্রমাণের জন্য চার্জশিটে ৯ জনকে সাক্ষী করা হয়েছে। রোববার (৩ জানুয়ারি) এ মামলার দিন ধার্য আছে।’

চার্জশিটে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আসামি শওকত আলী ইমন একজন যৌতুক লোভী ও মারমুখী লোক। গত ২৭ ফেব্রুয়ারি ইসলামি শরিয়াহ মোতাবেক রিদিতা রেজাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে আসামি ইমন তার স্ত্রী রিদিতা রেজার নিকট যৌতুক দাবি করে তাকে মারপিট ও মানসিক নির্যাতন করে আসছে বলে প্রাথমিক তদন্তে প্রকাশ পায়।’

তিনি আরও বলেন, ‘তার ধারাবাহিকতায় গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে আসামি ইমন তার বাসা রমনা থানাধীন ইস্কাটন গার্ডেনের বাসায় পুনরায় বাদিনীর নিকট যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। রিদিতা রেজা যৌতুক দিতে অস্বীকার করলে আসামি ইমন তার স্ত্রীকে মারপিট করে বাসা থেকে বের করে দেন।’

গত ২৫ সেপ্টেম্বর শওকত আলী ইমনকে স্ত্রী রিদিতা রেজার করা নারী নির্যাতন মামলায় ইস্কাটনের বাসা থেকে গ্রেফতার করে রাজধানীর রমনা থানা পুলিশ।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী