27.8 C
আবহাওয়া
৮:৩৯ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত ‘মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে’!

জামায়াত ‘মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে’!


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, সাঈয়্যিদ আবুল আ’লা মওদুদীর অনুসারি জামায়াত ইসলামীর নেতাকর্মীরা ভন্ড প্রতারক। তারা তারা লাখ লাখ মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে’। গত ২৯শে অক্টোবর হাটহাজারী উপজেলায় হাটহাজারী হাইস্কুল মাঠে আল-আমিন সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

YouTube player

হেফাজত ইসলামের আমির বলেন, জামায়াত-মওদূদীপন্থীরা হযরত ওমরের (রা.) চরিত্র সম্পর্কে অপবাদ ও সমালোচনার ধৃষ্টতা দেখিয়েছে। যা আজ পর্যন্ত কোনো কাফেরও করেনি। অথচ স্বয়ং রাসূলে পাক (সা.) উত্তম চরিত্রের অধিকারী হযরত ওমর রা. সম্পর্কে বলেছেন, যদি আল্লাহ তা’আলা আর কাউকে নবী হিসেবে দুনিয়ায় পাঠাতেন, ওমর ছিলেন সেই গুণান্বিত সাহাবী। ‘জামায়াত-মওদুদীপন্থীরা রাসূলের (সা.) সাহাবাগণ এবং আল্লাহর পয়গাম্বরদের সম্পর্কে কটূক্তি ও সমালোচনা করার ধৃষ্টতা দেখিয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এ কথা বলেন হেফাজত আমির এ কথা বলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক আবুল আলা মওদূদীর লেখা থেকে উদ্ধৃতি দিয়ে হেফাজত আমির বলেন ‘মওদূদী বলেছেন আল্লাহর রাসূল (সা.) ছাড়া আর কেউ নাকি সত্যের মাপকাঠি হতে পারে না; সাহাবাগণও নয়। অথচ স্বয়ং আল্লাহ পাক ফরমান, আমি সাহাবাদের ওপর রাজি। সাহাবাগণও আমার ওপর রাজি’।

বাবুনগরী বলেন, ‘মওদূদী কমবখ্ত বলেছে, আল্লাহর পয়গাম্বরগণ নাকি নিষ্পাপ নয়; অর্থাৎ পাপী। তারা কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। এসব মুনাফেকি কথা বললে কি ঈমান-আকিদা থাকে? তারা লাখ লাখ মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চাইছে’।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেছেন, জামায়াত-মওদূদীপন্থীদের এসব ঈমানবিরোধী কাজের বিরুদ্ধে এদেশের আলেম-ওলামাদের মুখে কুলুপ এঁটে চুপ করে এখন আর বসে থাকলে হবে না। নইলে কাল কেয়ামতের মাঠে আলেমদের ইলম গোপন করার জন্য জবাব দিতে হবে’। মুসলমানদের ঈমান-আকিদা বাঁচাতে আলেম-ওলামাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজত আমির ।

সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ