27 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ৯ মাস পর খুলল সেন্টমার্টিন

৯ মাস পর খুলল সেন্টমার্টিন


বিএনএ, ডেস্ক : প্রায় ৯ মাস বন্ধ থাকার পর আজ (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত হলো  সেন্টমার্টিন। দ্বীপে প্রবেশের ক্ষেত্রে সরকারি জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অনুসারে, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানিয়েছেন, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন এসব নিয়ম বাস্তবায়ন করবে। নিরাপত্তার কারণে পর্যটকবাহী জাহাজ এখন কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে যাবে, আগে টেকনাফ থেকে যাতায়াত হতো।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মহিবুল ইসলাম বলেছেন, পর্যটকদের অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে, যা ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। আজ থেকে শুরু হওয়া তিন মাসের এই সময়ে পর্যটকেরা সীমিত সংখ্যা নিয়ন্ত্রণে দ্বীপে ভ্রমণ করতে পারবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন