18 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলেন কেরানীগঞ্জের তরুণ

মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপন দিলেন কেরানীগঞ্জের তরুণ


বিএনএ ডেস্ক : ফেসবুকের ম্যাট্রিমোনিয়াল গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞাপনের একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। পোস্টটি দিয়েছেন অপূর্ব নামের এক তরুণ। মায়ের সঙ্গে আলাপ করেই ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছেন তিনি। অপূর্বরা দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট।

মায়ের জন্য পাত্র চেয়ে লিখেছেন, ‘বাবা মারা গেছে তাই আম্মুর জন্য পাত্র খুজছি। আম্মুর সাথে মানানসই পাত্র খুজছি। অবশ্যই ঢাকার আশে পাশে হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে মাস্ট। মানে একদম সাদামাটা একজন যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সংগী হবে। ৪২-৫০ বয়স হলে ভালো হয়। মায়ের নাম ডলি আক্তার। বয়স ৪২।

অপূর্বর মা ডলি আক্তারও এ বিষয়ে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, ‘আমার দুই ছেলে। বড় ছেলে বিয়ে করেছে। ছোট ছেলে বিয়ে করেনি। আমিও অনুভব করলাম একজন জীবনসঙ্গীর প্রয়োজন। ’

ব্যবসায়ী মো. ইয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় অপূর্বর মা ডলি আক্তারের। ২০১৯ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মো. ইয়াদ। তাদের দুই সন্তান, বড় ছেলে ইমরান হোসেন বিবাহিত আর ছোট ছেলে মোহাম্মদ অপূর্ব অনলাইন ব্যবসা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী