27 C
আবহাওয়া
৪:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ২৯ দোকান আগুনে ভস্মিভূত

খাগড়াছড়িতে ২৯ দোকান আগুনে ভস্মিভূত

খাগড়াছড়িতে পুড়ল অর্ধশত দোকান

বিএনএ, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি শহরের শান্তিনগরে পানি সংকটে ২৯ টি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল২০২৪) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় জাফর তালুকদার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

খাগড়াছড়ি ফায়ার ব্রিগেডের ৫ টি ইউনিট প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওয়ার্কশপ, মোটরপার্টস, ব্যাটারির সার্ভিস দোকান, কুলিংকর্নার,দুইটি ট্রাক্টরও পুড়ে যায়। আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মার্কেট মালিক জাফর তালুকদার সাংবাদিকদের জানান, ‘আগুনে ২৭ টি প্লটের সব পুড়ে গেছে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ সময় লেগেছে।’

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন  সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ।

আনোয়ার হোসেন,  এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন