27.9 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিএনএ, মাদারীপুর: মাদারীপুর শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক বশির হাওলাদার (৩৬) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলকার মো. সুজন মিয়া (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফলবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির নিচে গিয়ে এটি ঠিক করার চেষ্টা করতে থাকে। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির নিহত হন। অপর ট্রাকের চালকের সহকারী সুজন নিহত হন।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহতদের মরদেহ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি