23 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

বোয়ালখালীতে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

বোয়ালখালীতে সাংবাদিককে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি

বিএনএ, চট্টগ্রাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বোয়ালখালী থানায় এ জিডি করেন।

এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। একযোগে বেশ কয়েকটি পরিচয় বিহীন “বিপ্লবী মুসাফির” “ইমাম নগর জামায়াত শিবির” “চট্টগ্রাম নিউজ” “মির্জা কাদের সাহেব”সহ বিভিন্ন নামের ফেসবুক আইডি থেকে অপ্রীতিকর পোস্ট শেয়ার করে আমার এবং আমার সহকর্মীদের হেনস্থা করছে। যা মিথ্যা ও হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে সাইবার ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী