28 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত

আফগানিস্তানে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে সন্ত্রাসবাদ-বিরোধী অভিযানের সময় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন গ্রুপ কমান্ডার নিহত হয়েছে। সোমবার রাতে আফগান তালেবানের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতি মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার সামরিক অভিযানের সময় দায়েশের গোয়েন্দা এবং অপারেশন বিভাগের প্রধান নিহত হয়। নিহত দায়েশ কমান্ডারের নাম কারি ফতেহ এবং তাকে আফগানিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক মিশন, মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। জবিউল্লাহ মুজাহিদ তার বিবৃতিতে বলেন, অপরাধী তার বর্বর কর্মকাণ্ডের জন্য আফগানিস্তানের স্পেশাল ফোর্সের অভিযানের সময় সঠিক বিচারের আওতায় এসেছে। রাজধানী কাবুলের খের খানা আবাসিক এলাকায় অভিযান চালানোর সময় ওই সন্ত্রাসী নিহত হয়।

জবিউল্লাহ মুজাহিদ আরো জানান, ভারতীয় উপমহাদেশে তৎপর দায়েশের প্রধান ইজাজ আমিন অহাঙ্গার মাসের প্রথম দিকে তালেবানের সন্ত্রাস বিরোধী অভিযানের সময় নিহত হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি