বিএনএ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন এক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে । এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ক্রিকেটারদের যেন দীর্ঘদিন খেলার বাহিরে থাকতে না হয় তাই এই আয়োজন।
’অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ দেশের ঘরোয়া ক্রিকেটে যোগ করতে যাচ্ছে নতুন এক মাত্রা। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারদের নিয়ে গঠিত মোট তিনটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। দলগুলো হলো- ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ। ধূমকেতু একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের অধিনায়ক হিসাবে থাকছেন আকবর আলী ।
প্রায় আড়াই কোটি টাকা বাজেটের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ ডে নির্ধারণ করা হয়েছে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি ফাইনাল। প্রতিদিন বিকেল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডে ২০০, ক্লাব হাউজে ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডে ১,০০০ টাকা।
বিএনএ/শাম্মী
![]()

