29 C
আবহাওয়া
১২:২৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা

২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা

২০ অক্টোবর থেকে বুয়েটের ভর্তি পরীক্ষা

বিএনএ ঢাকা: আগামি ২০ অক্টোবর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আর ক্লাস শুরু করা হবে ১৩ নভেম্বর।

এবার ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হবে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হবে।

বুধবার (১৩ অক্টোবর) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামি ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা নেয়া হবে। চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর। ১৩ নভেম্বর থেকে প্রথম এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এরপর সবার দুই ডোজ টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার শর্তে সশরীরে ক্লাস শুরু করা হবে বলে জানান ড. মিজানুর রহমান।

উল্লেখ্য, সম্প্রতি উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সেটি চূড়ান্ত করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু