22 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র ও দুই হাজার ইয়াবাসহ রোহিঙ্গাকে আটক করা হয়।

এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ১৬ আর্মড পুলিশ ব্যটালিয়নের বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রোহিঙ্গা মো. তৈয়বকে (২২) একটি দেশীয় তৈরি অস্ত্র ওয়ান শুটার গান (এলজি), তিন রাউন্ড গুলি ও দুই হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

আটককৃত রোহিঙ্গা তৈয়ব সন্ত্রাসী দলের একজন সক্রিয় সদস্য। তাকে অস্ত্র ও ইয়াবাসহ টেকনাফ থানায় হস্তান্তর হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এপিবিএন ১৬ -এর অধিনায়ক অতিরিক্ত (ডিআইজি) হাসান বারী নূর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি আটককৃত রোহিঙ্গার পিতার নাম, ক্যাম্প নম্বর জানাতে পারেননি তিনি।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!