18 C
আবহাওয়া
১০:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অভিনব : কানের দুলে ২৩ লক্ষ টাকার মাদক!

অভিনব : কানের দুলে ২৩ লক্ষ টাকার মাদক!

অভিনব : কানের দুলে ২৩ লক্ষ টাকার মাদক!

বিএনএ, বিশ্বডেস্ক : কানের দুলে পাওয়া গেল প্রায় ২২ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২২ লক্ষ ৭২ হাজার টাকা প্রায়) মূল্যের মাদক। জার্মানির ফাঙ্কফুটৃ বিমানবন্দরে তল্লাশি চালাতে গেলে এক ব্যক্তির কাছে থাকা কানের দুলে ধরা পড়ে হেরোইন ও অ্যাম্ফিটামিন। শুক্রবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট কাস্টমস৷

কানের দুলে লুকানো ছিল ২০০ গ্রাম হেরোইন এবং ১২০০ গ্রাম অ্যাম্ফিটামিন লুকানো ছিল একটি ছোট্ট টুলের ভেতরে৷ মাদকসহ দুটো প্যাকেটই আফ্রিকা থেকে কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়েছে৷ জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের বিমানবন্দরে প্যাকেটগুলো স্ক্যান করার সময় কাস্টমস অফিসাররদের সন্দেহ হওয়ায় সেগুলো খোলা হয়৷ যদিও ভেতরে হস্তশিল্পের পণ্য থাকার কথা প্যাকেটের গায়ে স্পষ্ট করে লেখা ছিল কিন্তু ভেতরে পাওয়া গেল মাদক৷

মাদকসহ প্যাকেট দুটো গত ৩০ ডিসেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছায়৷ তবে শুল্কবিভাগ কৌশলগত কারণে বিষয়টি এতদিন গোপন রেখে শুক্রবার প্রকাশ করেছে৷ (ডয়েচে ভেলে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী