18 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাতকা‌নিয়ায় দুই করাত ক‌লে তালা

সাতকা‌নিয়ায় দুই করাত ক‌লে তালা

সাতকা‌নিয়ায় দুই করাত ক‌লে তালা

বিএনএ, লোহাগাড়া :  সাতকানিয়ার হাসমতের দোকান ও দস্তিরহাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ।বৃহস্পতিবার(২১ অক্টোবর) বিকেলে এ অভিযান চালানো করা হয়।এ সময় করাতকল বন্ধ করে দেয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসমতের দোকান ও দস্তিরহাট নামক এলাকায় অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। এসময় করাতকলের বিভিন্ন মেশিন জব্দ ও ধ্বংস করে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয় । এ ছাড়া করাতকল থেকে অবৈধ কাঠও জব্দ করা হয়।

এ ব্যাপারে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাসমতের দোকান ও দস্তির হাট নামক এলাকায় ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়েছে ।

বিএনএ/রায়হান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা