25 C
আবহাওয়া
৭:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে গাঁজাসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

রাউজানে গাঁজাসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

রাউজানে গাঁজাসহ পাঁচ মামলার আসামী গ্রেপ্তার

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে ৪শ’ গ্রাম গাঁজাসহ মো.সোলায়মান (৩০) নামে পাঁচ মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জুন) ভোররাতে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের রুস্তম শাহ (রা.) মাজার গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোলায়মান পশ্চিম রাউজান হরিশখান পাড়া এলাকার ইউনুছ কোম্পানী বাড়ির মো. শফিউল আজম ওরফে আমীরের পুত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজান থানার সহকারী উপপরিদর্শক সুজন চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ৫মাদক মামলার আসামী সোলায়মানকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত