20 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বগুড়ায় বাসে আগুন : আহত ১৫

বগুড়ায় বাসে আগুন : আহত ১৫

বগুড়ায় বাসে আগুন : আহত ১৫

বিএনএ, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন ধরার ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আগুন থেকে যাত্রীরা রক্ষা পেলেও নামতে গিয়ে ঠেলাঠেলিতে আহত হন তারা। বুধবার (৬ জানুয়ারি) বিকালে বগুড়া–আক্কেলপুর সড়কে উপজেলার মাঠেরপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিকট শব্দে বাসের পেছনের একটি টায়ার ফেটে যায়। এর পরপরই বাসে আগুন ধরে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত বাস থেকে নামতে শুরু করেন। জানালা ও দরজা দিয়ে নামতে গিয়ে ঠেলাঠেলিতে অন্তত ১৫ যাত্রী আহত হন। 

গুরুতর আহত বগুড়ার এনামুল হক (৫০) ও তার স্ত্রী হাসনা বানুকে (৪৫) বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আবু মোত্তালিব জানান, টায়ার ফেটে যাওয়ার পর গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী