28 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ২৫ অক্টোবর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

২৫ অক্টোবর আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

মোংলা-পায়রায় ৭, চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদ সংকেত

বিএনএ : উত্তর আন্দামান সাগরে সৃষ্ট নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাগুলোতে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘুর্ণিঝড় ২৫ অক্টোবর বাংলাদেশের উপকূল ও পশ্চিমবঙ্গে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) ।

আইএমডি বুলেটিনে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর একটি ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার প্রভাবে বুধবার (১৯ অক্টোবর) উত্তর আন্দামান সাগর ও দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছিল এবং এটি একইভাবে অব্যাহত ছিল।

এটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২২ অক্টোবরের দিকে পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ হবে এবং ২৩ অক্টোবর গভীর নিম্নচাপে ঘনীভূত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে এটি ২৪ অক্টোবরের মধ্যে পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যা উত্তর দিকে ফিরে আসতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব অংশগুলোতে অগ্রসর হতে পারে এবং ২৫ অক্টোবরের মধ্যে ওডিশা উপকূল ঘেঁষে বাংলাদেশের উপকূল পশ্চিমবঙ্গে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি