23 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কংগ্রেসকে এড়িয়ে আবারো ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা

কংগ্রেসকে এড়িয়ে আবারো ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা


বিএনএ, বিশ্ব ডেস্ক কংগ্রেসকে  এড়িয়ে আবারও ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে আমেরিকা।  অস্ত্র সরবরাহের আগে মার্কিন কংগ্রেসে পর্যালোচনার নিয়ম থাকলেও তা মানছে না বাইডেন প্রশাসন।

চলতি ডিসেম্বর মাসের শুরুর দিকে একবার কংগ্রেসকে উপেক্ষা করেই ট্যাংকের ১৪ হাজার গোলা দিয়েছে ইসরায়েলকে। তবে এ নিয়ে মার্কিন রাজনীতিতে তেমন কোনো উচ্চবাচ্য নেই কারণ আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও বিরোধী রিপাবলিকান- দুই দলই ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন ও মদদ দিয়ে থাকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন  দ্রুতগতিতে ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর অনুমোদন দেন।  ট্যাংকের ১৫৫ মিলিমিটারের গোলা সরবরাহ নিশ্চিত করার জন্য  ব্লিংকেন কংগ্রেসকে উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

গাজায় বেসামরিক লোকজন হত্যা করার বিষয়ে বার বার আমেরিকা ইসরায়েলকে সতর্ক করছে বলে দাবি করে আসছে অথচ সেখানে ইসরায়েলি বাহিনীর গণহত্যা মোটেই কমেনি। তারপরও মার্কিন সরকার ইসরায়েলকে কামানের গোলা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দিচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী