29 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ৯০ হাজার টন সার কিনবে সরকার

৯০ হাজার টন সার কিনবে সরকার

৯০ হাজার টন সার কিনবে সরকার

বিএনএ,ঢাকা: সরকার ৯০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের রাসায়নিক সার কেনার সিদ্ধান্ত নিয়েছে । কাতার, সৌদি আরব ও দেশীয় প্রতিষ্ঠান থেকে এই সার কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৬০১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা।

বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এই সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশে মুদ্রায় এর পরিমাণ ১৩১ কোটি ৭৬ লাখ টাকা। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভার অনুমোদনের প্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে কাতার ক্যমিকেল কোম্পানি মুনতাজাত থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৫ লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করা হয় প্রতি মেট্রিক টন ৩৬৬ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয় থেকে এই সার আমদানির প্রস্তাব দেওয়া হলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি।

মন্ত্রনালয় সূত্রে জানা যায়, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের প্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরব থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ৫ লাখ ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য চুক্তি সই হয়। সে চুক্তি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ৩০ হাজার মেট্রিক টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি মেট্রিক টন ৩৮২.৬৭ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ১৪ লাখ ৮০ হাজার ১০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা।

শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সভায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী কাফকো থেকে ৫.৪০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের সংশোধিত চুক্তি সই হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য প্রাইস অফার পাঠানোর অনুরোধ করা হলে কাফকো প্রাইস অফার পাঠায়।

কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী সারের মূল্য নির্ধারণ করে ৬ষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার প্রতি মেট্রিক টন ৩৬৫.৩৭৫ মার্কিন ডলার হিসেবে ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৬১ হাজার ২৫০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

বিএনএনিউজ/ আরএস /এইচমুন্নী

 

 

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত