32 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ আটক

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ আটক

রাজধানীতে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফ আটক

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ সময় আলতাফের সঙ্গে থাকা কয়েকজন সহযোগীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

যৌথবাহিনী বলছে, আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি।

জানা গেছে, তার আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই সমধিক পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে তিনি বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকটা আড়ালেই ছিলেন আলতাফ। মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন তিনি। রাতে ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। আটক করা হয় আলতাফকে।

যৌথবাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এ অভিযান।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার