30 C
আবহাওয়া
৮:২৩ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » জিম্বাবুয়েতে সোনার খনিতে ধস, নিহত ৬

জিম্বাবুয়েতে সোনার খনিতে ধস, নিহত ৬

জিম্বাবুয়েতে সোনার খনিতে ধস, নিহত ৬

বিএনএ,ডেস্ক :  জিম্বাবুয়েতে একটি খনি ধসে ছয়জন নিহত হয়েছে । এ ছাড়া আটকা পড়েছে  ১৫ ব্যক্তি ।শুক্রবার(২৯ সেপ্টেম্বর)  সকালে রাজধানী হারারে থেকে ১০০ কিলোমিটার  পশ্চিমে চেগুতুতে বে হর্স সোনার খনি ধসে ৩০ জনেরও বেশি লোক আটকা পড়ে। যারা আটকা পড়েছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে ২০১৯ সালে কডোমা শহরের কাছে সিলভার মুন অ্যান্ড ক্রিকেট খনিতে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।

জিম্বাবুয়েতে প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা ঘটে। দেশটিতে সোনা, প্ল্যাটিনাম এবং হীরার বিশাল মজুত রয়েছে। কিন্তু নিরাপত্তার মানের অভাবে এ ধরনের দুর্ঘটনায় প্রায়ই শ্রমিকরা মারা যাচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ