25 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বিএনএ, গাজীপুর: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এক অভিযান চালিয়ে প্রায় ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সময়ে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১১ জনকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ আগস্ট) বিকেল ৫ টার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস। তিতাস গ্যাস অফিস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বারবৈকা ও দীঘিরচালা এলাকায় সাতটি পয়েন্টের ৪০০টি বাড়ির ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ১১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কেএইচ ফয়সাল আহমেদ, জাবের নুরানি, উপ-সহকারি প্রকৌশলী সাবিনুর রহমান, সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) আমজাদ হোসেন, সহকারি কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী ও বিক্রয় সহকারি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/রুকন,মনির

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!