24 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » একসঙ্গে এসএসসি দিচ্ছে তিন বোন

একসঙ্গে এসএসসি দিচ্ছে তিন বোন

একসঙ্গে এসএসসি দিচ্ছে তিন বোন

বিএনএ ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে রোববার (৩০ এপ্রিল) থেকে। টাঙ্গাইলের সখীপুরে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩ বোন। তারা হলেন- সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও রাবিয়া ইসলাম। তারা সখীপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের শফিকুল ইসলামের মেয়ে।

জানা যায়, ৩ বোন সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তারা সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোনই মেধাবী শিক্ষার্থী। তারা বিগত পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।

তাদের বাবা শফিকুল ইসলাম বলেন, মেয়েদের সন্তোষজনক ফলাফল এবং একই সঙ্গে আমার তিন কন্যার পরীক্ষা দেওয়ার বিষয়টি অত্যন্ত আনন্দের। মেয়েদের উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার