18 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সানাই ও শিমুলের ‘জীবনের শেষ দিন’

সানাই ও শিমুলের ‘জীবনের শেষ দিন’

সানাই

বিনোদন ডেস্ক: কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং সম্পন্ন হলো ‘জীবনের শেষ দিন’। জনপ্রিয় সংগীত শিল্পী কাজী শুভ ও বর্ষা স্মীতার নতুন গান -এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল সানাই রাজ ও সাদিকুর শিমুল। দেশের সুনামধন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায়।

নির্মাতা আবির স্বপ্নবাজ পরিচালিত এ মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে । মিউজিক ভিডিওটির গানের কথা লিখেছেন শহীদ আল বেরুনি বিপুল। সংগীত পরিচালনায় করেছে রিয়েল আশিক।

এ ব্যাপারে কথা হয় পরিচালক আবির স্বপ্নবাজ সাথে তিনি বলেন, মিউজিক ভিডিওটি বেশ সময় নিয়ে চিত্রায়িত করা হয়েছে। গল্পটাও ভিন্ন আঙ্গকের। প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছেন সানাই রাজ ও সাদিকুর শিমুল। নতুন এই মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।

মডেল সানাই রাজ বলেন, চৌকশ আর খুবই মেধাবী পরিচালক আবির স্বপ্নবাজ এর মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। শিমুলের সঙ্গে আমার রসায়ন ভালো ছিল। চেষ্টা করছি অভিনয়ের সর্বোচ্চটা দেবার। বাকিটা বিচার করবেন দর্শক। আশা করি সবার ভাল লাগবে।

মডেল সাদিকুর শিমুল বলেন, ‘চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের কথাগুলোও চমৎকার। শুভ ভাই ও বর্ষা আপু অসাধারণ গেয়েছেন। চেষ্টা করেছি অভিনয়ে নৈপুন্যতা দেখানোর। আশা করছি দর্শক নিরাশ হবেন না।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা