34 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » শুরুতেই বোল্ড মুশফিক

শুরুতেই বোল্ড মুশফিক

শুরুতেই বোল্ড মুশফিক

বিএনএ, ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলার শুরুতেই নেমে হাসান আলীর বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন মুশফিক।  আগের দিনের ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলতে নামেন টাইগাররা।

আগের দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৪৪ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেই শাহিন আফ্রিদির বোলিং তোপে পড়ে ১৫ রানে ৩ এবং ২৫ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।   আজ সকালের সেশনে নতুন বল মোকাবিলা করাই ছিল এই দুই ব্যাটারের প্রধান চ্যালেঞ্জ। হাসান আলীর বলটি পিচ করেছিল অফ স্ট্যাম্পের সামান্য বাইরে। কিন্তু বলের লাইন যেমন পড়তে ভুল করেছেন মুশফিক, তেমনি নতুন বলে হাসান আলীর ইনসুইংও চমকে দিয়েছে তাকে।

এখন ক্রিজে আছেন ইয়াসির রাব্বি ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।  এই দুজনের কাঁধেই  এখন লিড বাড়ানোর দায়িত্ব। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেট হারিয়ে ৮৭ রান। বাংলাদেশের লিড এই মুহূর্তে ১৩১ রান।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু