24 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে সশরীরে পরীক্ষা

কুবিতে সশরীরে পরীক্ষা


বিএনএ, কুবি: করোনা মহামারির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর থেকে। রোববার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রীয় পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী। তিনি বলেন, পরীক্ষা কমিটির সভায় আগামি ৯ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়ে শুরু হবে পরীক্ষা। প্রতি ভবনে সকালে ও বিকালে একটি করে পরীক্ষা হবে।

স্নাতক পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর আগে রোববার সকালে একাডেমিক কাউন্সিলের সভায় অনলাইন ও অফলাইনে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে গেল বছরের ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার